Habiganj Charukola Academy হবিগঞ্জ চারুকলা একাডেমি

Habiganj Charukola Academy হবিগঞ্জ চারুকলা একাডেমি
✅ Greetings From The most prominent art school in Habiganj Charukola Academy. Geographically, it is in the center of Habiganj Sodar.

শিশু-কিশোরদের ছবি আঁকার সঠিক আর্টের উপকরণ ও মাধ্যম কি কি হতে পারে ?

  শিশু-কিশোরদের ছবি আঁকার সঠিক আর্টের উপকরণ ও মাধ্যম কি কি হতে পারে ?

প্রায় সব অভিবাবকরাই শিশু-কিশোরদের ছবি আঁকার উপকরণ ও মাধ্যম বাজার থেকে এনে দিয়ে থাকি, আমার আজকের পোস্ট সকল সম্মানিত অভিভাবকদের জন্যে।

সম্মানিত অভিভাবক ও শিশু-কিশোরদের সঠিক উপকরণ ও মাধ্যম সহজে চিনার জন্যে পোস্টে সবগুলির ছবি সংযুক্ত করে দেয়া হয়েছে।



১৭ বছরের অভিগ্যতা চিত্রকলার প্রশিক্ষক হিসেবে আমার বিশ্বাস, সঠিক উপকরণ ও মাধ্যম ব্যাবহার করে আপনাদের শিশু-কিশোরেরা তাদের কল্পনাশক্তি ও সৃজনশীলতার মাধ্যমে আরো জীবন্ত ছবি আঁকতে পারবে।
এই পোস্ট টি সম্পূর্ণ সচেতনতা বা ছবি আঁকার সে সব তথ্য যা আমাদের অজানা , সে বিষয় গুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।
একেবারে যে ছোট্ট শিশু সেও ছবি আঁকতে পছন্দ করে, তার হাতে যদি একটা কলম বা পেনসিল দেওয়া হয় তবে সেও কাগজে বা দেয়ালে আঁকিবুকি করে কিছু আকার-আকৃতি তৈরি করবে- সেটাই তার ছবি। তোমরাও এতদিন অনেক ছবি এঁকেছ, সেসব ছবিতে ঘর-বাড়ি, মানুষজন, নদী-নৌকা, মাছ-পাখি, সবই এঁকেছ। ইচ্ছেমতো তাতে রঙও করেছ। সেসব ছবি নিশ্চই অনেক সুন্দর হয়েছে। তবে সঠিক ও নিখুঁতভাবে আঁকার জন্য আমাদের সঠিক উপকরণ ও মাধ্যম কিছু নিয়মকানুন জানতে হবে। সেগুলো মেনে ও সঠিক পদ্ধতি অনুসরণ করে আঁকলে ছবি সুন্দর ও প্রাণবন্ত হয়।



আমি বর্তমানে লক্ষ্য করছি শিশু-কিশোরেরা দারুন সব ছবি আঁকেন ,অসাধারণ চিন্তার প্রকাশ রয়েছে এসব ছবিতে ,সমসাময়িক বিষয় ,রাজনৈতিক বিষয় ,পরিবেশ,জীবনধারা আরো কত কি? এ সব ছবি কেউ আঁকেন পেন্সিলে কেউ জলরং দিয়ে কেউ অয়েল প্যাস্টেলে কিন্তু সমস্যাটা ওই জায়গায়, মানে সঠিক উপকরণ বা মাধ্যম নির্বাচন ও ব্যাবহার । আমার প্রায় সব অভিবাবকরাই শিশু-কিশোরদের ছবি আঁকার উপকরণ ও মাধ্যম বাজার থেকে এনে দিয়ে থাকি,আমার আজকের পোস্ট সে সকল সম্মানিত অভিভাবকদের জন্যে। মূল বিষয় হচ্ছে আমরা
সঠিক আর্টের উপকরণ ও মাধ্যম সম্পর্কে ধারণা কম থাকায় দোকানদারেরা আমাদের যে উপকরণ দেয় আমরা সেটাকেই ভালো মানের মনে করি। একবার ভাবুন বাজারে অনেক ধরণের পণ্য থাকে, সব কি ভালো বা এক মানের,উত্তর না হবে। দোকানদারা সে পণ্যে লাভ বেশী সেটাই সে আপনার কাসে বিক্রি করবে।আপনি নিশ্চয় টাকা দিয়ে আর্টের সঠিক মানসম্মত উপকরণ ও মাধ্যম আনবেন।
তাই আজকের পোস্টে নিম্নে ছবি আঁকার সঠিক উপকরণ ও মাধ্যম সম্পর্কে বলা হয়েছে।




১/পেনসিল:
ছবি আঁকার প্রধান একটি হাতিয়ার হলো পেনসিল। শক্ত শীষের পেনসিল সাধারণত লেখার কাজে ব্যবহার হয়। এসব পেনসিলে কাগজে গাঢ়ভাবে দাগ কাটে না। 2B. 4B. 1 6B. এই তিন মাত্রার পেনসিল দিয়ে অথবা যেকোনোটি দিয়ে একটি পূর্ণাঙ্গ ছবি আঁকা সম্ভব। আই টিন বা স্টেটলার পেন্সিল ভালো মানের হয়ে থাকে।




২/রাবার :
কালো রাবার ছবি আঁকার জন্যে ভালো।
৩/শিশুদের রং :ছবি আকার জন্যে বাজারে কয়েক ধরণের রং রয়েছে।
তবে শিশু-কিশোরদের জন্যে ডায়মন্ড ১২ কালার ও জয়টিটি ৫৫ কালার এই ২টি একসাথে শিশুদের জন্যে উত্তম।





৩/শিশুদের রং :ছবি আকার জন্যে বাজারে কয়েক ধরণের রং রয়েছে।
তবে শিশু-কিশোরদের জন্যে ডায়মন্ড ১২ কালার ও জয়টিটি ৫৫ কালার এই ২টি একসাথে শিশুদের জন্যে উত্তম।



৪/জলরং :
যে সকল শিশু-কিশোরেরা জলরং দিয়ে ছবি আঁকতে চান তারা ক্যামেল আর্টিস্ট ওয়াটারকালার ২০ এম.এল নিবেন, কালার যেমন চমৎকার তেমন দিন ও যাবে বেশ।




৫/ছবি আঁকার জন্য তুলি হলো অন্যতম একটি হাতিয়ার। বিভিন্ন ধরনের রঙ, কাগজ ও ক্যানভাসের কারণে নানানরকম তুলি তৈরি হয়ে থাকে । জলরং জন্য আলাদা তুলি তৈরি হয়। কালি ও জলরঙের জন্য সাধারণত নরম ও কম শক্ত পশমের তুলি ব্যবহার হয় । তবে তুলির ব্যবহার সম্পুর্ণভাবে নির্ভর করে শিল্পীর ও ইচ্ছার ওপর । ছবি আঁকার সুবিধার জন্য তুলি সরু থেকে ধীরে ধীরে মোটার দিকে, ০ (শূন্য) নং থেকে ২০নং পর্যন্ত করা হয়ে থাকে। ১নং হলো বেশ সরু, তারপর ২নং ও ৩নং করে ২০টি পর্যায়ে তৈরি করা হয়।
জলরঙের সাথে তুলি নিবেন ''টিটি ১২ পিসের তুলি'' ও রাব্বি ব্রাশ ২০ নম্বর ১ টি + ০থেকে ৫ নম্বর ১ টি তুলি।



৬/ কালার পেলেট বা রঙের বাটি:
কালার পেলেট বা রঙের বাটি ৬ পিচ এর গুলটা নিবেন না ,ডিশ এর মতো ফ্ল্যাট বড় টা বেস্ট হবে আপনার জন্যে।


৭/কাগজঃ
ছবি আঁকার প্রধান একটি উপকরণ কাগজ। ধবধবে সাদা ১০০ বা ৮০ গ্রাম খানিকটা মোটা অফসেট কাগজে ও পেনসিলে সুন্দরভাবে ছবি আঁকা যায় ও ১ রিম কাগজ নিলে নষ্ট করবে ১ পিস আর খাতা নিলে অল্প কিছুদিনে সম্পূর্ণ খাতা শেষ করে ফেলে। জলরঙে ছবি আঁকার সবচেয়ে উপযুক্ত কাগজ হলো মনমার্ট এর খাতা বা ধবধবে সাদা ১০০ বা ৮০ গ্রাম খানিকটা মোটা অফসেট কাগজ।







এছাড়া অন্যান্য উপকরণ ও মাধ্যম লাগতে পারে সে গুলি আপনি আপনার সুবিধা বা ইচ্ছে অনুযায়ী নিতে পারেন।
সকল পণ্যই এখন হবিগঞ্জে পাওয়া যায় ,হবিগঞ্জ না পেলে আপনি দারাজ এপে অনলাইন অর্ডার করে নিতে পারেন।
বিঃদ্রঃ এই পোস্টটি কোন কোম্পানির স্পন্সর নিয়ে করা হয় নি।

Post a Comment

0 Comments